ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১১
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নে মানববন্ধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের প্রায় ৬ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে চলছে চরম অবহেলা ও সংস্কারের অভাব। খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন যান চলাচলের এক ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি বিকল হওয়া, দুর্ঘটনা এবং সময় অপচয় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জনদুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের অধিকার আদায়ে আমরা একসাথে থাকবো।”

এছাড়াও মানববন্ধনে চাঁদপাশা বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার, সদস্য মোঃ জাকির হোসেন, আব্দুল হালিম আব্দুল হালিম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল আকন, বিএনপি নেতা হুমায়ুন কবি, মাসুম রেজা রুবেলসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঘোষণা দেন—অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের কার্যক্রম শুরু না হলে, বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram