ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

গাজীপুরে আগুনে ঝুট গোডাউন ও দোকানসহ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে আগুনে ৮টি দোকান, একটি টিনসেট রুম ও একটি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর রাতে মহানগরীর আমবাগ বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৪ টার সময় চাচা ভাতিজা এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে পাশে থাকা ৮টি দোকান ও একটি টিন শেডের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খরব পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram