ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৫
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫

ত্রিশালে বারান্দার গ্রীলে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ বারান্দার গ্রীলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের আনিস ভবনের ৫ম তলার ভাড়া বাসার বারান্দার গ্রীলে রিফাত হাসানের (১১) মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, রিফাত স্থানীয় ইসলামি একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সেদিন সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পর ফ্রিজে রাখা তিনটি আইসক্রিম বের করে মা, ভাই ও নিজের জন্য নেয়। তবে তার আইসক্রিমটি ভাঙা থাকায় বিষয়টি নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হয়। এ সময় তার মা তাকে বারান্দার বেলকনিতে আটকে রাখেন। কিছুক্ষণ পর ভেতর থেকে আটকে ওড়না দিয়ে বারান্দার গ্রীলের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে রিফাত। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে বেলকনিতে ঝুলন্ত অবস্থায় রিফাতকে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, ‍প্রবাসী বাবা আকরাম হোসেন প্রায় সাত বছর ধরে মালয়েশিয়ায় আছেন। তার স্ত্রী দুই ছেলেকে নিয়ে প্রায় তিন বছর ধরে এ বাসায় বসবাস করছেন। রিফাতের বড় ভাই রিয়াদ ইসলামি একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। তবে, রিফাতের এমন মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন এটি আত্মহত্যা নয়।

সহপাঠীরা জানায়, ঘটনার কিছুক্ষণ আগে কোচিং ক্লাসে রিফাত স্বাভাবিক ও হাসিখুশি ছিল। তার এমন মৃত্যুতে তারা হতবাক হয়ে যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে যা জানা গেছে, আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সাথে অভিমানের জেরে রিফাত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram