ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2025

অবশেষে স্বঘোষিত সাংবাদিক সালমা শ্রীঘরে

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে অবশেষে স্বঘোষিত সাংবাদিক সালমাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সালমা নিজেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতেন।

গ্রেপ্তারকৃত সালমার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার বিকালে জেলা বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার পর দাউদকান্দি ও আদালতপাড়ায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালমার দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। তাদের অভিযোগ, এ ধরনের ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়েন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সালমা ভুয়া পরিচয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের ব্ল্যাকমেইল করতেন। আদালতপাড়ায় দীর্ঘদিন দাপটের সঙ্গে চলাফেরা করলেও আইনের তোয়াক্কা করতেন না। সম্প্রতি কুমিল্লা জেলা আদালতের এক পেশকারকে জড়িয়ে মিথ্যা নাটক করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নামসর্বস্ব পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে ভুক্তভোগীদের হয়রানির অভিযোগও উঠেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram