ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2025

জুতা লুকিয়ে রাখায় মাদরাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম (৮) কে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে হবিগঞ্জ জেলার মাধবপুরের নোয়াপাড়া ইয়াসমিন ফয়সল দারুল কুরআন হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আটক করা হয়েছে আশরাফুলের সহপাঠী এহসানুল হক নবীন মিয়াকে।

পুলিশ জানায়, সোমবার রাতে মাদরাসার শিক্ষার্থী এহসানুল হক নবীন মিয়ার (১১) জুতা লুকিয়ে রাখে কয়েকজন। পরে নবীন জানতে পারে আশরাফুল তার জুতা লুকিয়েছিল। এরপর নবীন আশরাফুলকে নিয়ে মাদরাসার পেছনে যায় এবং সেখানেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার পর মরদেহ একটি ড্রেনে ফেলে কাগজ দিয়ে ঢেকে রেখে সে আবার মাদরাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে।

মঙ্গলবার সকালে আশরাফুলকে খুঁজে না পেয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে নবীন হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত অভিযোগে এহসানুল হক নবীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram