ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2025

আধুনিকতার যুগেও টিকে আছে ঐতিহ্যবাহী টুল সেলুন

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রযুক্তির ছোঁয়ায় যখন সবকিছুই আধুনিকতার মোড়কে ঢেকে যাচ্ছে, তখনো কিছু পেশা রয়েছে যা এখনও অতীতের ঐতিহ্য ধরে রাখছে। এমনই একটি পেশা হলো পথ সেলুন বা খোলা আকাশের নিচে বসে চুল-দাড়ি কাটার কাজ। আধুনিক সেলুন, হেয়ার স্টাইলিং সেন্টারের ভিড়ে হারিয়ে গেলেও গ্রাম বাংলার আনাচে-কানাচে এখনো দেখা মেলে এসব ঐতিহ্যের।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বাজার সংলগ্ন একটি গাছতলায় দেখা যায় এক চেনা দৃশ্য— একটি লাল প্লাস্টিকের টুলে বসে এক ব্যক্তি চুল কাটাচ্ছেন, পাশে রয়েছে পুরনো কিছু সাইকেল, আর আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন গ্রামবাসী। চুল কাটাচ্ছেন উত্তম কুমার শীল, যিনি ৪১ বছর ধরে এই পথ সেলুন পরিচালনা করছেন।

উত্তম কুমার শীল জানান, এই কাজটাই আমার জীবনের অবলম্বন। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে শিখেছিলাম। এখনো চেষ্টা করি সৎভাবে কাজ করে চলতে।

একসময় হাট-বাজার বা গ্রামের মোড়ে মোড়ে নাপিতরা পিঁড়ি বা মাটিতে বসিয়ে চুল-দাড়ি কাটতেন। সময়ের সাথে সাথে পাকা দোকান, একাধিক আধুনিক সরঞ্জাম আর প্রসাধন সামগ্রীর আগমনে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। তবে উত্তম কুমার শীলের মতো কিছু মানুষ আজও আঁকড়ে ধরে আছেন এ পেশা।

স্থানীয় এক গ্রামবাসী বলেন, এখনো আমরা মাঝে মাঝে এখানে চুল-দাড়ি কাটাতে আসি। সস্তা, সহজ, আর ঘরের কাছেই পাওয়া যায়।

সরকারি বা স্থানীয় কোনো সহায়তা না থাকলেও, নিজের সামান্য উপকরণ নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহকদের সেবা দিয়ে চলেছেন উত্তম কুমার শীল।

এমন দৃশ্য কেবল চুল কাটার নয়, বরং একটি সময়ের সাক্ষ্য বহন করে। যেখানে অর্থের পেছনে ছোটার চেয়ে বেশি ছিল পেশার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং মানুষকে সেবা দেওয়ার আনন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram