ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৬
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি কয়েকটি আম গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত), আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রজেক্ট এক্সিকিউটিভ তারেক আজিজ, গ্রীণ ক্যাম্পাসের সদস্যগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ১৫৮টি ফলদ গাছের চারা প্রদান করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, গোলাপ জাম, অরবরই, আমলকি ও বরই গাছের চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram