ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৬
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে।

এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিসে আসে না। এতে করে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন ও ছাহেরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার একাধিক চার্জসীটভুক্ত আসামী আওয়ামীলীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করাতে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের নিকট আহবান চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে অপসারণের দাবী জানাচ্ছি।

এসময় ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram