ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫০
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

কুড়িগ্রাম প্রতিনিধি: “চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে, যাত্রাপুর যুব সংগঠন এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে। এতে সহযোগিতা করেন চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান, যুব সংগঠনের সদস্যসহ চরাঞ্চলের মানুষজন।

মানববন্ধনে বক্তারা বলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নটি নদীবেষ্টিত। নদী ভাঙনে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা নদীগর্ভে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে বাল্যবিয়ের শিকার হচ্ছে অনেকে। বাল্যবিয়ে ঠেকাতে জরুরি ভিত্তিতে চরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি তাদের।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের জন্য চরাঞ্চলে বিদ্যালয় খুব প্রয়োজন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিশুরা বাল্যবিয়ের শিকার হচ্ছে। তাই সরকারের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চরে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। আর এমন আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram