

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট মোড়ে সমাজকর্মী মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সকাল ১১:৩০ ঘটিকায় সাব-রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি ও সিন্ডিকেটের বিচারের দাবীতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তাবৃন্দ দাবী করেন, জলঢাকা উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান মোল্লা গত ডিসেম্বর-২০২৪ থেকে দায়িত্ব নেওয়ার পর প্রতি দলিলে অতিরিক্ত পাঁচ থেকে দশ হাজার টাকা এবং দলিল করতে যে কাগজাদি প্রয়োজন যেমন খারিজ, খাজনা রশিদ সেগুলি দিতে অপারগতা হলে পরামর্শ দিত খারিজ খাজনা বানায় দিতে সেখানে দলিল ভেদে চুক্তিবদ্ধ করতে পাঁচ হাজার থেকে কয়েক লক্ষ টাকা চাহিদা দাবি করতো।
তার সিন্ডিকেটের মাধ্যমে এবং প্রতি দলিলে রুলের মাধ্যমে দলিলের যেকোন স্থানে তার সাংকেতিক ভাষা ব্যবহার করত কত টাকা অতিরিক্ত তার দরকার। এর ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে ও এলাকার মানুষের ব্যাপক টাকা হাতিয়ে নিচ্ছে এই সাব-রেজিস্ট্রার। এবং নকল সার্টিফাইড কপি গ্রহণ করতে দুই হাজার পাঁচশত টাকা নিচ্ছে, সেখানে গত ৫ই আগষ্ট-২০২৪ এর আগে নকল নিতে এক হাজার দুই শত টাকা লাগত। এই সমস্ত দুর্নীতি প্রতিরোধ এবং সরকারের সংশ্লিষ্ট সকল মহলের কাছে নিম্নোক্ত বক্তাগণ দাবী করেন অতি দ্রুত এই দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার এর সকল দুর্নীতির তদন্ত এর জন্য দুদকসহ বিভাগীয় একটি কমিটি করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে জলঢাকার জনগণ এই সাব-রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান মোল্লার দুর্নীতির বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
এসময় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের জলঢাকার অন্যতম ছাত্র সমন্বয়ক মোঃ রক্সি, জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক মোঃ নাহিদ ওরফে ছোট নাহিদ, জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক সাবু, জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী তাতী দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, যুবদল নেতা ছোট বাবু, এনসিপি নেতা মোহাইমেনুর রহমান সানা, ইসলামি ছাত্রশিবির নেতা আইনুল হক, জলঢাকা পৌর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ লাবলু।
উক্ত মানববন্ধন এ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে শেষে উপস্থিত সকল পর্যায়ের জনশক্তিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জলঢাকার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি ও সমাজকর্মী মোঃ আনোয়ার হোসেন।

