ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2025

কমলাপুর রেলওয়ে স্টেশনে নারীকে গলা কেটে হত্যা, ঘাতক প্রেমিক গ্রেফতার

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমের সম্পর্কে অবনতি ঘটায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাক্তন প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শ্যামলী (৩০) নামের এক নারী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সুজনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘কথা কাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন ফুসলিয়ে শ্যামলীকে রেল স্টেশনে নিয়ে আসে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। আমরা অভিযুক্ত সুজনকে আটক করেছি।’

জানা গেছে, নিহত শ্যামলীর বাড়ি নাটোরে, তিনি রাজধানীর আজিমপুর এলাকায় বসবাস করতেন। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ জানায়, শ্যামলীর মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram