ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৪
logo
প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৫

রাণীশংকৈলে নবী (সা.)-কে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিপু রায়, হিরা রায় ও মনি রায় কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) এর মর্যাদা ও সম্মানহানি ও ঘৃণ্য কটূক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের শাহী আমীর মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।

প্রতিবাদ সভায় জেলা শাখার শাহী আমীর এমদাদুল হক বলেন, কটুক্তিকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে পুরো ঠাকুরগাঁও জেলাকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram