ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2025

বাউফলে নদী ভাঙনরোধে ১৩ হাজার জিও ব্যাগ ফেলা শুরু

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের গোপালিয়া লঞ্চঘাট এলাকায় কারখানা নদীর তীব্র ভাঙনরোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি ১৩ হাজার জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করেছেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড-পাউবো। গত রবিবার বিকেলে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া লঞ্চঘাট এলাকায় ওই জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে মুনির হোসেন বলেন, বছরের পর বছর ধরে কারখানা নদীর অব্যাহত ভাঙনে বাউফলের কাছিপাড়া ইউনিয়ন মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। বিগত দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কারখানা নদীর ভাঙনরোধে কোনো প্রকল্প গ্রহণ করেনি। আমরা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের ব্যবস্থা করেছি। আশা করছি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে স্থায়ী বেড়িবাঁধ প্রকল্প হাতে নেওয়া হবে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কারখানা নদীর কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া লঞ্চঘাট এবং বাহের চর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছেন বিভিন্ন স্থাপনাসহ শতাধিক পরিবার। যে কারণে জরুরি ভিত্তিতে ভাঙনরোধের জন্য ২৯ লাখ টাকা ব্যয়ে গোপালিয়া এলাকার ৬৯ মিটার ও বাহেরচর এলাকায় ৬৯ মিটার নদীর তীর সংরক্ষণে ১৩ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি করছেন সবুজ বাংলা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- পটুয়াখালী পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো.নাহিদুল ইসলাম, কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম কবির হোসেন, কাছিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram