ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৯
logo
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৫

চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে নৌকা র‍্যালি অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “শিক্ষা দাও অধিকার দাও, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়াও” প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে নৌকা র‍্যালি করেছে থানাহাট স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

“অবহেলিত জনগোষ্ঠী পিছিয়ে নয়, সুযোগ দিলে সম্পদ হয়”প্রকল্পের উদ্যোগে ও আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইট প্রকল্পের সার্বিক সহযোগিতায় রোববার (২৪ আগস্ট) বিকালে ব্রহ্মপুত্র নদে রাজাভিটা এলাকা থেকে একটি নৌকা র‍্যালি বের হয়ে কাঁচকোল বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে আবারো রাজারভিটা মাদ্রাসা এলাকায় এসে শেষ হয়।

নৌকা র‍্যালিতে উপস্থিত ছিলেন থানাহাট ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থ্যার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মণ, কোষাধক্ষ্য রতন কুমার সাহা, উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজান, চাইল্ড নট ব্রাইট প্রকল্পের থানাহাট ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর সুজিত কুমার সরকার, থানাহাট স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি জাদি রানা, সাধারণ সম্পাদক লিপি খাতুন, সহ-সভাপতি মিতা আক্তার মিম প্রমুখ।

এর আগে, আমরা সবাই একজোট বাল্যবিবাহ করবো রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ করি সুখি সমৃদ্ধ জীবন গড়ি, কুড়িতে বুড়ি নয় বিশ এর আগে বিয়ে নয়, শিক্ষাই হোক প্রথম পছন্দ বাল্যবিবাহ করবো বন্ধ, অল্প বয়সে বিয়ে নয় স্বপ্ন পূরণে সুযোগ দাও সম্বলতি বাল্যবিবাহ প্রতিরোধে নানা ধরনের প্রতিবাদী শব্দ লেখা প্লাকার্ড হাতে নিয়ে রাজার ভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে একটি মানববন্ধন করে সংগঠনটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram