

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ঝালকাঠির কাঠালিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিব ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর রহমান সবুজ, মো. ফয়সাল আহমদ, ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, “স্বৈরাচারী সরকার দেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা দেন। এ ঘোষণাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাঠালিয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।”
