

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহেল হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ আগস্ট) দুপুরে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপ- পরিদর্শক (এসআই) আলী আকবর উপজেলার বড় মাছুয়া বাজারে এলাকাবাসীর সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় বড় মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে মাদক কারবারি সোহেল হাওলাদার কে আটক করে তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরন করছি।সে কারনে এ অভিযান অব্যাহত থাকবে।
