ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2025

পুলিশ ফাঁড়ি দখল করে ব্যবহার হচ্ছে গোডাউন হিসেবে

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় একসময়কার পুলিশ ফাঁড়ি (যাত্রী ছাউনি) এখন আর চিনে ওঠার উপায় নেই। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সেটি দখল করে বানিয়ে নিয়েছেন গোডাউন।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা ওই স্থাপনাটি তালা ঝুলিয়ে ভেতরে ব্যবসা করছেন। জানালাগুলো পলিথিনে ঢেকে দেওয়া হয়েছে, ফলে বাইরে থেকে সাধারণ গোডাউন বলেই মনে হয়।

স্থানীয়দের দাবি, এটি ছিল সরকারি পুলিশ ফাঁড়ি বা যাত্রীছাউনি। তবে শাকিলের পক্ষ থেকে বলা হয়, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় তারা সেখানে গোডাউন করেছেন।

ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, “ফাঁড়িটি প্রশাসনের হলেও এখন দখলে রয়েছে। বিষয়টি আমার জানা ছিল না।”

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, “পুলিশ ফাঁড়ি ব্যক্তি মালিকানাধীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিষয়টি জেনেছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “আমি প্রথমবারের মতো বিষয়টি জানলাম। চেয়ারম্যান ও থানার ওসির সাথে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram