

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: আগামীকাল রোববার (২৪-২৬ আগস্ট) কক্সবাজারে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নেবে অন্তত ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে আয়োজিত এ সম্মেলনকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি সংশ্লিষ্টরা জানাচ্ছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অন্যদিকে রোহিঙ্গারাও দেশে ফেরার আশায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
