ঢাকা
logo
প্রকাশিত : August 22, 2025

যারা নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা করছে নির্বাচন হলে তারা একটি সিটও পাবে না: সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যারা নানা ধরনের কথা বলছে, নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা করছে, তারা জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা একটি সিটও পাবেনা। দীর্ঘ বছর পর এই অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। যথাসময়ে আগামী নির্বাচন হবে, আর তাই আমরা বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী নির্বাচনী প্রচারণা চালাতে মাঠে নেমেছি।

তিনি শুক্রবার সকালে গোপালগঞ্জ-২ আসনের সাতপাড় বাজারে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানাতে গণসংযোগকালে এসব কথা বলেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ আছে। ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার মতো কোন কারণ বা যৌক্তিকতা নেই। আগামী সম্মেলনে আমিই গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হবো এবং আগামী নির্বাচনে দল আমাকেই গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দেবে।

এর আগে, গোপালগঞ্জ-২ আসন থেকে ইতোপূর্বে তিনবার বিএনপির মনোনয়ন পাওয়া এই নেতা গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বাজারে গণসংযোগ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, এতদিন আপনারা শান্তিতে ভোট দিতে পারেননি। এবং যাকে ভোট দিয়েছেন তার চেহারাও দেখতে পারেননি। আমি সবসময় আপনাদের কাছে আসি, পাশে থাকি, ভবিষ্যতেও থাকবো। দল আমাকে নমিনেশন দেবে, আমাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

এদিন তিনি সদর উপজেলার চামটা, ভেন্নাবাড়ি, সাতপাড়, গান্ধিয়াশুর, সাহাপুর, ঘোষালকান্দি, বৌলতলী, করপাড়া, কংশুল, উলপুর ও কাশিয়ানী উপজেলার সিংগা, রাহুথড়, হাতিয়াড়ায় গণসংযোগ করে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

এসময় গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অংগ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram