ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবাসহ গ্রেফতার-৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ এলাকা থেকে বৃহস্পতিবার (২১ আগষ্ট) ৩ হাজার ১২০ পিস ইয়বাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।

বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ি কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) ও দক্ষিণপাড়ুয়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২) কে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মদক নিয়ে আসছিল। রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে রাণীশংকৈল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram