ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৩
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫

অনুমোদনহীন ওষুধ মজুদ রাখায় ফার্মেসিকে জরিমানা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদনহীন খাওয়ার স্যালাইন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অভিযোগে সজীব ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ঘাটপাড় এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ শাস্তি দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার।

অভিযানকালে ফার্মেসি থেকে অনুমোদনবিহীন কোম্পানির খাওয়ার টেস্টি স্যালাইন, সিভিট ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ইউএনও কামরুজ্জামান সরকার জানান, “সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram