ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪১
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫

কমলগঞ্জে অজগর সাপ উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকার একটি ধান ক্ষেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে সেটিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার চঞ্চল গোয়ালা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীরা আমাকে ফোন দিয়ে জানায় লঙ্গুরপাড় গ্রামে একটা অজগর সাপ ধান ক্ষেতের মধ্যে আটকা পড়ছে। আমি সেখানে গিয়ে সাপটিকে রেসকিউ করি। ধান ক্ষেতে থাকা নেটের বেড়া অজগরটির গায়ে পেঁচিয়ে যায়। পরে আস্তে আস্তে নেটগুলোকে কেটে সাপটিকে উদ্ধার করি। তারপর সেখান থেকে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সেটিকে সুস্থ করে ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram