ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৬
logo
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫

কাহারোলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকলেছ প্রধান ও সদস্য সচিব মোঃ ওলিউর রহমানের নেতৃত্বে বুধবার (২০ আগষ্ট) বিকেল পাঁচটায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে র‍্যালির প্রস্তুতি নেন। র‍্যালিটি কাহারোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলী, মহিলাদল সভাপতি শামিমা পারভীন রনি, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি সদস্য মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক, সদস্য মেহেদী হাসান সুমন, জেলা বিএনপি সদস্য আবুল হোসেন রাজা, যুবদল আহবায়ক সাদেকুল ইসলাম সাদেকসহ ছাত্রদল, যুবদল এবং বিএনপি'র অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এতে বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সংগঠন। দেশের সংকটময় মুহূর্তে এই সংগঠন সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল দৃঢ় ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবসমাজের অনেকেই অংশগ্রহণ করেন। সকলের কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram