ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদক বেচা-কেনার অভয়াশ্রমে অভিযান, মাদকসহ গ্রেফতার ৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মাদক বেচা-কেনার অভয়াশ্রম বলে পরিচিত রহনপুর কেডিসি পাড়ায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা ও মদসহ ৮ জনকে আটক করে।

আটককৃতরা হলো, নুনগোলা কেডিসি পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাঃ আছমা বেগম (৫৫), ছেলে মোঃ তানু (৪৫), তাজুর স্ত্রী বিজলী (৫০), মৃত ইসলামের স্ত্রী মোসাঃ বুধি (৫০), ইকরামুলের স্ত্রী মোসাঃ চিরল, খোশ মোহাম্মদের ছেলে মোঃ আরিফ (২৯), বাঙ্গাবাড়ির মৃত মজিবুরের ছেলে মোঃ কাদির (৪৫) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মরু (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, আজ বুধবার ভোর ৫ টার দিকে রহনপুর কেডিসি পাড়ায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে। এ সময় ৮’শ ৪০ পিস ইয়াবা, ১’শ ৪০ গ্রাম ও ৪’শ ৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৫৬ হাজার ১’শ ৭৫ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় এবং অপর ৩ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram