

মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) সুবেদার মোঃ মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৯৪ কার্টুন বিদেশী ORIS সিগারেট আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কার্টুনগুলো খুলে ১৯৪০ প্যাকেট বিদেশী ORIS ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার সিজার মূল্য- ৩,৮৮,০০০/- (তিন লক্ষ আটাশি হাজার) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
