ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

পুরস্কারে ভূষিত হলেন বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার আসামি শনাক্ত, গ্রেফতার, ছিনতাইকৃত টাকা, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধারে সাফল্য অর্জনের জন্য জেলা পুলিশ প্রশাসন বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা ও এসআই সুব্রত চন্দ্র দাসকে পুরস্কৃত করেছে।

মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

জানা গেছে, গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে বড়লেখা থানাধীন শিমুলিয়া গ্রামের জনৈক আতাউর রহমান আতাইয়ের বসতবাড়ির সম্মুখের রাস্তা হতে নগদ ২,১৬,০০০ টাকা, ১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট, ২ ভরি ওজনের ১টি রূপার চেইন ও বাদীর স্মার্ট কার্ড ছিনতাই হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। দ্রুততম সময়ে ওসি মো. মাহবুবুর রহমান ছিনতাইয়ের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত নগদ ৯৯,৫০০ টাকা, ১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট, ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো দা, একটি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটর সাইকেল ও হেলমেটসহ নানা সরঞ্জাম উদ্ধারসহ আরো কয়েকটি ঘটনার মামলায় সফলতা অর্জনের জন্য থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান ও তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলা পুলিশ প্রশাসন পুরস্কৃত করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram