ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

দুর্গাসাগরে অশ্লীলতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, তিন প্রেমিক যুগল আটক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দীঘিতে অশ্লীলতা ও বেহায়াপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিন প্রেমিক যুগলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সঙ্গে কথা বলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ জানান, দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় জেল-জরিমানার আওতায় আনা হবে। তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অনেকেই প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গাসাগরকে রক্ষা করতে হলে নিয়মিত নজরদারি এবং কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, দুর্গাসাগরকে অশ্লীলতা ও বেহায়াপনা মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram