ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর গ্রামের ডালিম খন্দকারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে আব্দুল্লাহ বাড়ি সংলগ্ন একটি পুকুরের পাড়ে খেলা করছি। এ সময় সকলের অজান্তে সে পুকুরে পড়ে ডুবে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram