ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪২
logo
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৫

শ্রীবরদী সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মালামাল জব্দ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী, জিরা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে শ্রীবরদী'র সীমান্ত জনপদ বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি অভিযানিক দল।

কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক ও হাবিলদার আবুল কাশেম পৃথক চোরাচালান বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন। উদ্ধার করা হয় ভারতীয় ২ শত ৮০ পিস পন্ডস ফেস ওয়াশ, ১টি ডিসকভার ব্যান্ডের মোটরসাইকেল, ২ শত ৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮ শত পিস জিলেট গার্ড কার্টিজ ও ১২ শত ভারতীয় স্কিন সাইন ক্রিম।

কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার সকালে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪ টায় চান্দাপাড়া গ্রামে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেল, জিরা ও ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram