ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৮
logo
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৫

একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে: দুলু

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৮টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অথচ একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়েছে। এদেশের লক্ষ লক্ষ বিএনপি'র নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পুড়িয়েছে, তার কোন হিসাব করে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিচার করব আমরা।

তিনি মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নয় মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিয়েছেন। এইজন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক।

ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের মাসের পর মাস আয়না ঘরে রেখে নির্যাতন করেছে একটা লোক ও আন্দোলন থেকে সরে যায় নাই। বিএনপি পুড়ে পুড়ে আজ খাঁটি সোনা হয়েছে। একটি দলের উদ্দেশ্যে বলেন, আপনার এমন কোন বক্তব্য দিবেন না যাতে স্বৈরাচারীরা আশান্বিত হয়ে উঠে। একটি দল ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। আর একটি দল সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। অথচ এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে, এরা মোনাফেক।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম এমন মমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলা শ্রমিক দল কার্যালয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাটের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram