ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর ও ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আশিকুল ইসলাম (৮) ও দেড় বছর বয়সী রাইফ চৌধুরী। আশিকুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে। আশিক স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। রাইফ উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের পুত্র।

নিহত আশিকুল ইসলামের মামা সিরাজ উদ্দিন বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী ২ জন ছেলের সাথে খেলতে বের হয় আশিক। এসময় খেলার চলে অসাবধানতাবশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাইফ চৌধুরীর নানা সরওয়ার চৌধুরী বলেন, ‘সোমবার দুপুরে খেলার চলে ঘরের পাশে একটি পুকুুরে পড়ে যায় আমার নাতি রাইফ চৌধুরী। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

একইদিন বিকেলে আশিকুল ইসলাম ও রাইফ চৌধুরীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

এই বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের নাম্বারে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram