ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৯
logo
প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৫

অবশেষে আমদানিকৃত চাল খালাসের জটিলতার নিরসন, ৬৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ

হিলি প্রতিনিধি: অবশেষে আমদানিকৃত চাল খালাসের জটিলতার নিরসন হয়েছে। ৬৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার বেলা আড়াইটার দিকে কাষ্টমসের এসআই কোডা সার্ভোরে শুল্ক সংক্রান্ত নির্দেশনার হালনাগাদ করা হয়েছে বলে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নীতিমালা অনুযায়ী চালের আমদানি শুল্ক প্রত্যাহার করে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ফলে এখন থেকে চাল খালাসের ক্ষেত্রে ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে চাল খালাস নেয়া যাবে।

এদিকে শুল্ক জটিলতায় গত ৬দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি নিচ্ছেন বন্দরের ব্যবসায়ীরা। এসব চাল খালাস শুরু হলে দেশের বাজারে চালের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমে আসবে বলে মনে করেন তারা।

প্রায় চার মাস বন্ধের পর গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় বন্দরে অভ্যন্তরে ৬৪টি ট্রাকে ২ হাজার ৮১৪টন চাল আটকা পড়ে আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram