ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০১
logo
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫

কাঠালিয়ায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।

আজ রোববার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার, কাঠালিয়া উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ডে এ লিফলেট বিতরণ করা হয়। চেচরীরামপুর ইউনিয়ন ও কৈখালী বাজারে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল লিফলেট বিতরণ করেন।

অপরদিকে কাঠালিয়া উপজেলা সদর বাজার ও বাসস্টান্ডে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মোঃ শামীম শিকদার। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের হাতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ কুদ্দুস, বিএনপি নেতা নুরুল আলম মিলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram