ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2025

'মানবতার কল্যাণে আমরা' সংগঠনের ব্যতিক্রমী আয়োজন: সংবর্ধিত হলেন অর্ধশত ইমাম-মোয়াজ্জিম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্লাটফর্ম "মানবতার কল্যাণে আমরা" সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একটানা ১২ বছর পর্যন্ত মসজিদে খেদমত করা বাঁশখালীর সকল ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক, সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন, ইউরোপ প্রবাসী ও সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দীন, সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা, মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, “আমাদের সমাজে ইমাম-মোয়াজ্জিমগণ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের অনেকেই দুঃখ-কষ্টে জীবনযাপন করেন। মাস শেষে সামান্য সম্মানী দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।”

আরও বলা হয়, “আজকের এই আয়োজন শুধু সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক ইমাম-মোয়াজ্জিমরা যদি সম্মান ও মর্যাদা না পান, তাহলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনের মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো জরুরি।”

অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।

বক্তারা শেষে সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে সমাজের বিত্তবান ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram