ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ দুইজন আটক

হবিগঞ্জ প্রতিনিধি: চাঁদাবাজির অভিযোগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। অপর আটক মোনায়েম খান জামিলের সহযোগী। সে ছাত্রদলের কর্মী। আটকের পর সেনাবাহিনী তাদেরকে শুক্রবার সকাল ৭টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।

পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরূপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার সহযোগীরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়।

মাধবপুর থানার ওসি সহিদ উল্ল্যা জানান, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, অরূপ চৌধুরীর বাড়ি বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। তিনি কেন কালিকাপুরে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram