ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

সাতকানিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতকানিয়ায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সাতকানিয়া হাসমত আলীর দোকানের পাশের এক হেফজখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা নুরুল আবছার, মিজানুর রহমান এবং উপজেলা বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী, মোঃ শওকত আলী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহর মুলক রাশেদ, আব্দুল মোমেন ও মোঃ আবছার।

এছাড়াও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, যুবদল নেতা মোঃ জামাল হাকিম, নাজির হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মোঃ কাসেম, কফিল উদ্দিন, রাজা মিয়া, আবুল খায়ের, নাছির সিকদার, আমির হোসেন এবং এমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেফায়েত উল্লাহ চক্ষু বলেন, “বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। তিনি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুমের মাধ্যমে গণতন্ত্র পুনঃউদ্ধারে নিরলস সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজও আপসহীন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেই তার স্বপ্ন ও দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram