ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৯
logo
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫

বীর মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শরীফ উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পাকেরহাটের জিয়ামাঠ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

জানা যায়, গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে হামলার শিকার হন শরীফ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় দীর্ঘ চিকিৎসার পর ৩ আগস্ট তিনি বাড়ি ফেরেন, কিন্তু ৬ আগস্ট মারা যান। পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন হয়।

ঘটনার পর নিহতের ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বাদি হয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ জনকে আসামি করে মামলা করেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাকিনুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram