ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

গফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতা নাজমুল হকের বাড়িতে আগুন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ‎ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে যশরা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

‎এলাকাবাসী জানায়, শুক্রবার ভোরে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে অগ্নিনির্বাপক দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বাড়িতে কেউ ছিলনা বলে অগ্নিকান্ডের ঘটনা জানতে পারেনি।

‎পরিবার সূত্রে জানা যায়, বাড়িটিতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র থেকে গৃহস্থালি কোনো কিছুই রক্ষা পায়নি।

‎ঘটনার পরপরই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিএনপির ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত হামলা। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

‎প্রয়াত নাজমুল হকের বড় ছেলে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ছোট ছেলে নাদিমুল হক বলেন, আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি নিছক আগুনের ঘটনা নয়, এটি বিএনপির অস্তিত্বের উপর আঘাত।

পৌর বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ফজলুল হক বলেন, এটা পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিবেন।

‎গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে। এদিকে এ ঘটনায় স্থানীয়ভাবে অসন্তোষ ও দলীয় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram