ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৭
logo
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫

দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ শাখার সভাপতি সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জামায়াতের দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, দিনাজপুর দায়রা জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহিনুর রহমান, স্বাস্থ্য খাতের চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করতে হবে।

কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের মনোবল ও প্রেরণা আরও বাড়িয়ে দেবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram