ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৫
logo
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫

জামালপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাতীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ।

এর আগে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জামালপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম রাজু, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডিগ্রীরচর (ফারাজীপাড়া) গ্রামের মো. শহিদুল্লাহ (৫২), মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাজাইকাটা গ্রামের মো. বাবুল হোসেন (৪৮), দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর ভবসুর ডাকরাপাড়া গ্রামের মো. তারা মিয়া ধলু (৫৫), দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ গামারিয়া গ্রামের মো. সানোয়ার হোসেন সানু (২৭) ও বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন তাতীলীগের সভাপতি ও সাধুরপাড়া এলাকার মৃত হাজী মোজাহার আলীর ছেলে মো. বিশাত আলী (৫০)।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, “জেলার সদর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram