ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৪
logo
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫

সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে, এর থেকে বের হতে হবে: ধর্ম উপদেষ্টা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা, ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছাড়ি দিলে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।

শুক্রবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম(পণতীর্থ)কেন্দ্রীয় পরিচালনা কমিটির আয়োজনে মতবিনিময় সভায় কথা গুলো বলেন তিনি।

গাজীপুর সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, কোনো নিরাপরাদ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যে সকল সাংবাদিক হত্যা হয়ে এর সাথে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা আগামী দিনেও যে কোনো অপরাধ ও মব এর বিরুদ্ধে জিরো টলারেন্স অনুসরণ করছি।

এর পূর্বে তিনি শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে।

নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশংকা নেই। আশা করি, ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরানো ঠিকানায় চলে যাবো।

মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষ আমার কাছে সমান। আপনারাও আপনাদের এলাকার আপনাদের ধর্মের মানুষদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, শ্রী শ্রী অদৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram