ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৫
logo
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৫

ইটনায় ইউএনও’র বাসভবনে দুর্বৃত্তদের হামলা, একজন গ্রেফতার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের বাসভবনে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় শতাধিক উচ্ছৃঙ্খল জনতা বাসভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এতে বাঁধা দেয়। এ সময় এসআই আনিছ মিয়া, কয়েকজন পুলিশ ও আনসার সদস্য আহত হয়।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র বাসায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুন নূর (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে।

ইউএনও রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিদিনই বিশৃঙ্খল ভাবে স্থানীয় যুবকরা খেলাধুলা করে আসছিল। সম্প্রতি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে স্টেডিয়ামে খেলাধুলার বিষয়ে কিছু বিধিনিষেধ জারি করা হয়। এতে স্থানীয় শতাধিক উচ্ছৃঙ্খল জনতা ঐক্যবদ্ধ হয়ে় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল সন্ধ্যায় আমার বাসভবনে হামলা ও ভাংচুর চালায়। ঘটনার সময় আমি সদরের বাহিরের একটি ইউনিয়নে অনুষ্ঠানে অবস্থান করছিলাম। বাসায় আমার স্ত্রী ও পুত্র সন্তান ছিলো। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ইটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল এ প্রতিনিধিকে জানান, মামলায় একজন আসামীকে গ্রেফতার করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে ও বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram