ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2025

আড়াইহাজারে মেঘনায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অনন্ত শীল (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মেঘনা নদী উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অনন্ত শীল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদা এলাকার জাদু চন্দ্র শীলের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অনন্ত শীল পরিবারের সাথে দুপ্তারা মণিপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। সে দুপ্তারা বাজারে নাপিতের কাজ করতো। বুধবার বিকেলে বন্ধুদের সাথে নিয়ে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় ঘুরতে যায়। সেখানে বন্ধুদের সাথে মেঘনা নদীর পাড়ে ফুটবল খেলতে শুরু করে। খেলার সময় ফুটবল মেঘনা নদী চলে গেলে অনন্ত ফুটবল আনতে নদী ঝাপ দিয়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল তিনটার দিকে অনন্তের লাশ উদ্ধার করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram