ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2025

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রকার ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড: আল-আল-আমিন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা ইয়াসিন, জেলা যুবদলের সদস্য মো: খোরশেদ আলম মোল্লা, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুরুজ মাষ্টার, বিএনপি নেতা শাহজাহান মোড়ল, মেম্বার রাসেল ভূইয়া, জুলাই যোদ্ধা আব্দুল আল মামুন, যুবদল নেতা জিয়াউর রহমান, আলিফ পারভেজ, রনি ভূইয়া, তুষার, নাঈম, শাহাদাত, মোবারক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী সাব্বির আহমেদ, মিরাজ, ফাহিমা কাজী প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের আঙ্গিনায় এড: আল-আমিন হোসেন এর নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram