

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়া তাসফিয়া তাবচ্ছুম রাইছা (১৪) নামের এক স্কুলছাত্রী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যা ৭টায় কলাপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। সে উপজেলার নীলগনীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের আরিফুল রহমানের মেয়ে। তাসফিয়া তাবচ্ছুম রাইছা পৌরসভার ৯নং ওয়ার্ডের একুশে সড়কের নানা রুহুল আমিনের বাড়িতে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানী ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ দেখতে পেয়ে কলাপাড়া পুলিশকে খবর দেওয়া হয়। পরে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়ার থানার (ওসি)জুয়েল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক রোগে ভুগচ্ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

