ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2025

সাংবাদিক তুহিন হত্যাসহ সাংবাদিকদের উপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে হিলিতে মানববন্ধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: গাজীপুরের নির্ভিক সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে হিলিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সুধিজনরাও উপস্থিত ছিলেন। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা সাংবাদিক তুহিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সম্পূর্ণ করে ফাঁসির দাবি জানান হয়। সেই সাথে সাংবাদিকদের কাজের সুষ্ঠ পরিবেশ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আলতাফ হোসেন, মোস্তাফিজার রহমানসহ অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram