

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিথি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
রবিবার (১০ অগাষ্ট) দুপুরে পুরাতন উপজেলা পরিষদের সামনের সড়কে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন - সাংবাদিক শাহাজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, রেজাউল ইসলাম, জয়ন্ত সাহা যতন, শামছুল হক, মিজানুর রহমান মিজান, সুদীপ্ত শামীম, ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি।
গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান।
এ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

