ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার-১

লালমনিরহাট প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে ধরে লালমনিরহাটে মোঃ হেলাল হোসেন কবির (৩২) নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামে। এ ঘটনায় ছেলের প্রাণ বাঁচাতে এগিয়ে এলে মারধরের শিকার হন সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবিরের মা। এই ঘটনায় লালমনিরহাট সদর থানার পুলিশ মোঃ সোহরাব হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে।

আহত সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির সাপ্তাহিক আলোর মনি নামের একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক ও মাতৃভূমি'র জাতীয় দৈনিক চিত্র পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে উক্ত সাংবাদিককের মা ছামছুন্নাহার বেগম লুসিও (৫৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে পেশাগত কাজে লালমনিরহাট জেলা শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির। এ সময় একই এলাকার মোঃ মকবুল হোসেন (৭৫) ও তার ৪ ছেলেসহ তাদের স্বজনরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

মোঃ হেলাল হোসেন কবিরের চিৎকারে তার মা ছামছুন্নাহার বেগম লুসি (৫৫) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে মা ও ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- মোঃ সোহরাব হোসেন (৫০), মোঃ আব্দুল আজিজ ওরফে আব্দুক জুররু (৪০), মোঃ আবুল হোসেন বিদেশি (৪৬), মোঃ তোজাম হোসেন (৪৫), মোঃ মকবুল হোসেন (৭৫), মোঃ মফিজুল রহমান পুতুল (৫৪), মোছাঃ সুফিয়া বেগম (৪০), মোঃ সুমন (১৮), মোছাঃ শিউলি বেগম (২৮), মোছাঃ ছামছুন্নাহার বেগম (৪২), মোছাঃ শ্যামলী বেগম। তন্মধ্যে পুলিশ রাতেই মোঃ সোহরাব হোসেন (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী জানান, মামলার পর পরই একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram