ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের পাশে বিজিবি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার বিকেলে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রেগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুৃম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।

এসময় রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এছাড়াও মানবসেবামূলক নানা ধরনের কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।

উল্লেখ্য, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, চিড়া, তেল, আলু পিয়াজ এবং লবণ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram