ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

রোববার (১০ আগস্ট) দুপুরে ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে নাছির মোল্লা বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

পরবর্তীতে জুলাই যোদ্ধার সরকারি তালিকা তৈরির সময় তাঁর ১০ বছর বয়সী একমাত্র সন্তানের অসুস্থতায় মৃত্যুর কারণে স্থানীয় প্রশাসনের সাথে নিজ থেকে যোগাযোগ করতে পারেননি। এতে করে জুলাই যোদ্ধার তালিকায় তাঁর নাম উঠানো হয়নি গুলি ও ককটেলে আহত নাছির মোল্লার। আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্যপ্রসাণসহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও এখনও কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ তাঁর। জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সকলকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেয়ার দাবি জানান নাছির মোল্লা।

সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজ সেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram